ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার রৌমারীতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ে স্বস্তি নদী তীরের মানুষের রৌমারীতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইতালিয়ান টেকনোলজি জার্মানি ফোমিং অত্যন্ত মজবুত ফ্রুটস গেটস প্লাস্টিক দিয়ে তৈরি যমুনা ফ্রীজ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের  যাকাত,দান,খয়রাত ও সদকার ফযীলত নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু রৌমারীতে মানবিক সহায়তায় প্রতিবন্ধী ও পিতৃহারা পেল ১ লাখ ২০ হাজার টাকা

ফুলবাড়ীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

Oplus_0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে বসত ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী রহিমুল ইসলামকে আটক করেছে।

রোববার (৯ জুন) বিকালের দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত গৃহবধুর নাম রহিমা বেগম (২৪)। তিনি আছিয়ার বাজার এলাকার রাজমিস্ত্রী রহিমুল ইসলামের স্ত্রী এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রহিমুল ইসলাম (৩০) স্ত্রী রহিমা বেগমের চুলের মুটি ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকতে থাকেন। এতে রহিমার কপাল ও মুখমন্ডল ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা হুমায়রা জানান, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পথে তার মৃত্যু হয়েছে কিনা সেটা জানিনা।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামী রহিমুল ইসলামকে পাশের বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। নিহত গৃহবধুর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে। তার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

ফুলবাড়ীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

আপডেট সময় : ১১:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪