
রৌমারীতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টা ৩(বি ৩৩৫৫) জাতের বীজ প্রচার প্রচারনার জন্য ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বালুর গ্রাম এলাকায় ধান,গম, ভুট্টার উন্নত বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিএডিসি জামালপুর বীজ উৎপাদন কেন্দ্রের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির বিএডিসির প্রকল্প পরিচালক ঢাকা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.উজ্জ্বল কুমার নাথ প্রফেসর বাংলাদেশ কৃষি বিদ্যালয় ময়মনসিংহ, সঞ্চয় রায় উপ-পরিচালক (ক.গ্রো) বিএডিসি জামালপুর,মাহবুবুল আলম উপজেলা কৃষি অফিসার রৌমারী কুড়িগ্রাম,আরও উপস্থিত ছিলেন,বিশ্ব কুমার সাহা উপ সহকারী পরিচালক (বীউ) বিএডিসি, জামালপুর, উপ সহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম কাজল রৌমারী কুড়িগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয়তোষ রায় উপপরিচালক (বীউ)) জামালপুর,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর ইসলাম উপ-পরিচালক বীজ বিএডিসি জামালপুর।

রৌমারী উপজেলার বালুর গ্রাম এলাকার কৃষক মো.সোহেল রানা ও মোকলেছুর রহমান বলেন, বিএডিসির ৩বি ভুট্টা অন্যান্য জাতের তুলনায় ফলন বেশি এবং ঝড়-বাতাস সহনশীল। বাজারে এর চাহিদাও বেশি। আমরা কৃষকরা সাশ্রয়ী মূল্যে বীজ পাচ্ছি। একই জাতের অন্য কোম্পানির ভুট্টা বীজ যেখানে ১০০০ থেকে ১১০০ টাকা কেজি, সেখানে বিএডিসি আমাদের দিচ্ছে মাত্র ৬০০ টাকা কেজি দামে।
এসময়ে স্থানীয় কৃষক ও রৌমারী রাজিবপুর বীজ ডিলার গন উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক( বীজ) বিএডিসি ঢাকা, হুমায়ুন কবির জানান, কৃষকদের কথা বিবেচনা করে সরকার উন্নত মানের বীজ আমদানি করছে। ৩৩৫৫ জাতের ভুট্টার চাহিদা দেশে সবচেয়ে বেশি। এতদিন বিভিন্ন কোম্পানি এই বীজ আমদানি করে অধিক মুনাফা করলেও এখন একই মানের বীজ প্রায় অর্ধেক দামে বিএডিসির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। বিএডিসি ৩ নামে বাজারজাত করা এই বীজ ইতোমধ্যে কৃষকদের আস্থা অর্জন করেছে এবং এ জাতের ভুট্টার ফলনও তুলনামূলক বেশি।
স্টাফ রিপোর্টার 










