ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার রৌমারীতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ে স্বস্তি নদী তীরের মানুষের রৌমারীতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইতালিয়ান টেকনোলজি জার্মানি ফোমিং অত্যন্ত মজবুত ফ্রুটস গেটস প্লাস্টিক দিয়ে তৈরি যমুনা ফ্রীজ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের  যাকাত,দান,খয়রাত ও সদকার ফযীলত নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু রৌমারীতে মানবিক সহায়তায় প্রতিবন্ধী ও পিতৃহারা পেল ১ লাখ ২০ হাজার টাকা

পেট্রল বোমায় পুড়ল ধান বোঝাই ট্রাক, চালক দগ্ধ 

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 184

দিনাজপুর: সরকার পতনের একদফা দাবিতে প্রতি সপ্তাহে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার (৩ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

অবরোধ শুরুর আগেই শনিবার (২ ডিসেম্বর) রাত ২টার দিকে দিনাজপুরের কাহরোল উপজেলায় একটি ধান বোঝাই ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এতে ট্রাকটি আংশিক পুড়ে গেছে, দগ্ধ হয়েছেন ট্রাকটির চালক।

কাহরোল উপজেলার রামপুরা বাজারে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসছিল। পথে রামপুরা বাজারে পৌঁছলে একটি মোটরসাইকেলে হেলমেট পরা তিনজন ট্রাকের সামনে এসে ঢিল ছোড়েন। এসময় ট্রাকটির গতি একটু কমালে তারা পেট্রল বোমা ছুড়ে পালিয়ে যান। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম আহত হয়েছেন। আর আগুনে চালক আনিস রহমানের ডান পায়ের কিছুটা পুড়ে গেছে। তাদের কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে পেট্রল বোমায় ট্রাকটির সামনের কেবিন ও কিছু ধান পুড়ে গেছে।

খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।  

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
এসআই

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

পেট্রল বোমায় পুড়ল ধান বোঝাই ট্রাক, চালক দগ্ধ 

আপডেট সময় : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩