ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার রৌমারীতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ে স্বস্তি নদী তীরের মানুষের রৌমারীতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইতালিয়ান টেকনোলজি জার্মানি ফোমিং অত্যন্ত মজবুত ফ্রুটস গেটস প্লাস্টিক দিয়ে তৈরি যমুনা ফ্রীজ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের  যাকাত,দান,খয়রাত ও সদকার ফযীলত নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু রৌমারীতে মানবিক সহায়তায় প্রতিবন্ধী ও পিতৃহারা পেল ১ লাখ ২০ হাজার টাকা

উপকারিতা জানলে খাবারে আজ থেকেই রাখবেন চিনা ও কাজুবাদাম

শুধু মজাদার বলে অনেকেই শখ করে ঘরে রাখেন চিনা কিংবা কাজুবাদাম। ভারী খাবারের পর বিশ্রাম নিতে নিতে খেতেও দেখা যায়। কিন্তু এ বাদামগুলোর উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। শীত, গ্রীষ্ম বা বর্ষা নয়, সারাবছরই নীরবে খেয়াল রাখবে আপনার। তাই আজ থেকেই খাবার তালিকায় স্থায়ীভাবে যুক্ত করুন মজাদার ও সুস্বাদু এ বাদাম।

নাস্তার উপকরণ হিসেবে চিনাবাদামের উপকারিতা ব্যাপক। খোসা ভেঙেও সরাসরি খেতে পারেন এ বাদাম। কড়াইয়ে হালকা আঁচে ভেজে খেতেও দারুন মজার এ বাদাম। ত্বকের জন্য তো বটেই শরীরে প্রোটিনের ঘাটতি পূরণে অনন্য এটি। এর মধ্যে রয়েছে Arginine নামের এক ধরনের প্রোটিন যা আমাদের শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালনে সাহায্য করে। এছাড়াও এতে থাকা অ্যামাইনো অ্যাসিড আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখে।

ভিটামিন বি৩ এবং নিয়াসিন ত্বকের জন্যও দারুণ কাজে লাগে। এ দুই উপকরণ ত্বকের বলিরেখা প্রতিরোধ করতেও সাহায্য করে। ভিটামিন ই, Resveratrol এবং নিয়াসিন নানা রোগ থেকে রক্ষা করে শরীরকে। বয়সের ভারে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, ভুলে যাওয়া, কোনও বিষয়ে ভাবনাচিন্তা করার ক্ষমতা কমে যাওয়া, মানসিক শক্তি কমে যাওয়ার মতো বড় রকমের সমস্যাকে দূরে রাখে। বাদামে থাকা ভিটামিন ও মিনারেল আমাদের শরীরের সার্বিক খেয়াল রাখে।

অন্যদিকে প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেটে ভরপুর হল কাজুবাদাম। এতে রয়েছে কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ মিনারেলস। মস্তিষ্ক প্রখর করতে এবং শরীরে এনার্জির জোগান দিতে দারুণভাবে কাজে লাগে কাজুবাদাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

উপকারিতা জানলে খাবারে আজ থেকেই রাখবেন চিনা ও কাজুবাদাম

আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩