ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার রৌমারীতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ে স্বস্তি নদী তীরের মানুষের রৌমারীতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইতালিয়ান টেকনোলজি জার্মানি ফোমিং অত্যন্ত মজবুত ফ্রুটস গেটস প্লাস্টিক দিয়ে তৈরি যমুনা ফ্রীজ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের  যাকাত,দান,খয়রাত ও সদকার ফযীলত নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু রৌমারীতে মানবিক সহায়তায় প্রতিবন্ধী ও পিতৃহারা পেল ১ লাখ ২০ হাজার টাকা

কুড়িগ্রামের বাঁশজানি  সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক, ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে দু’দেশের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপরে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত  দেড় ঘন্টা স্থায়ী পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ।

বৈঠকে বিজিবি’র পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

এরপর একই স্থানে বিজিবি’র দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর আয়োজনে জন সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত রোববার ( ৯ ফেব্র“য়ারী) রাতে বিএসএফ অতি সঙ্গোপনে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপর সিসি ক্যামেরাটি লাগায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানী কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক হলেও সুরাহা না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আমাদেরকে আশ্বস্ত করেন। এছাড়াও পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরী না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

কুড়িগ্রামের বাঁশজানি  সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক, ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৫:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫