ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার রৌমারীতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ে স্বস্তি নদী তীরের মানুষের রৌমারীতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইতালিয়ান টেকনোলজি জার্মানি ফোমিং অত্যন্ত মজবুত ফ্রুটস গেটস প্লাস্টিক দিয়ে তৈরি যমুনা ফ্রীজ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের  যাকাত,দান,খয়রাত ও সদকার ফযীলত নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু রৌমারীতে মানবিক সহায়তায় প্রতিবন্ধী ও পিতৃহারা পেল ১ লাখ ২০ হাজার টাকা

কুড়িগ্রামে জাগো বাহে নাটক মঞ্চস্থ

কুড়িগ্রামে জাগো বাহে নাটক মঞ্চস্থ

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের উপস্থাপনের মধ্য দিয়ে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টির অভিপ্রায়ে কুড়িগ্রামে ‘জাগো বাহে’ নাটক মঞ্চস্থ হয়েছে।

শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথম বারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় কুড়িগ্রামে মঞ্চস্থ হয়েছে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ‘জাগো বাহে’ নাটক। রিয়াজ তারেকের রচনা ও নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেন জেলা শিল্পকলা একাডেমী কুড়িগ্রাম।

নাটক মঞ্চায়নের আগে বক্তব্য রাখেন— কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন,জেলা কালচারাল অফিসার তমাল বোস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম পৌর শাখার যুব ও মানবসম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার একেএস কাজল।

এসময় বক্তারা বলেন, সুস্থ ধারার সংস্কৃতি মনের খোরাক জোগায়। এছাড়াও জুলাই অভ্যুত্থান’২৪ এ অসংখ্য তরুণের আত্মদান পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের উপর এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। এই চাপ নিরসন করতে তারুণ্যের উৎসবে তরুণদের জন্য মঞ্চায়িত এই নাটক বিরাট ভূমিকা রাখবে।

নাটকে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের লোমহর্ষক ঘটনা তুলে ধরা হয়। প্রায় ৫ শতাধিক দর্শক নাটকটি দেখেন ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

কুড়িগ্রামে জাগো বাহে নাটক মঞ্চস্থ

আপডেট সময় : ১০:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫