ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার রৌমারীতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ে স্বস্তি নদী তীরের মানুষের রৌমারীতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইতালিয়ান টেকনোলজি জার্মানি ফোমিং অত্যন্ত মজবুত ফ্রুটস গেটস প্লাস্টিক দিয়ে তৈরি যমুনা ফ্রীজ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের  যাকাত,দান,খয়রাত ও সদকার ফযীলত নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু রৌমারীতে মানবিক সহায়তায় প্রতিবন্ধী ও পিতৃহারা পেল ১ লাখ ২০ হাজার টাকা

চিলমারীতে অষ্টমী মেলা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী অষ্টমী মেলা পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বুধবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে এসে তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “আমাদের নেতা তারেক রহমান এই মেলার বিষয়ে অবগত আছেন এবং আমাদের এখানে এসে আপনাদের খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন। জেলা ও চিলমারী বিএনপি সবসময় আপনাদের পাশে রয়েছে।”
এদিকে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষনিক এখানকার খবর নিচ্ছেন। আপনারা নির্ভয়ে নদীর তীরে অবস্থান করবেন এবং সকালে স্নান ও পূজা সম্পন্ন করবেন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চিলমারীর ব্রহ্মপুত্র তীরে শতবর্ষী এই অষ্টমী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। পাপমোচন ও পুণ্য অর্জনের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পুণ্যার্থী এতে অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার ভোর থেকে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই স্নানোৎসব—চিলমারী অষ্টমী স্নান, পূজা ও মেলা শুরু হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

চিলমারীতে অষ্টমী মেলা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

আপডেট সময় : ০৮:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬