ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার রৌমারীতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ে স্বস্তি নদী তীরের মানুষের রৌমারীতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইতালিয়ান টেকনোলজি জার্মানি ফোমিং অত্যন্ত মজবুত ফ্রুটস গেটস প্লাস্টিক দিয়ে তৈরি যমুনা ফ্রীজ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের  যাকাত,দান,খয়রাত ও সদকার ফযীলত নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু রৌমারীতে মানবিক সহায়তায় প্রতিবন্ধী ও পিতৃহারা পেল ১ লাখ ২০ হাজার টাকা

পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু (বৈসাবি) উপলক্ষে রাঙ্গামাটিতে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ শী কাজল তালুকদার। এই আয়োজনে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষের উপস্থিতিতে শহর উৎসবে রূপ নেয়।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর ও শান্তিময় পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার তাঁর বক্তব্যে বলেন, নতুন বছরে আমাদের প্রত্যাশা হলো হানাহানি ও হিংসামুক্ত এক সুন্দর পৃথিবী। জুম চাষিদের অভাব-অনটন থাকা সত্ত্বেও বিজু উৎসব পাহাড়ি জনগণের মনে বিপুল আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে। তিনি সবাইকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সুন্দর জীবন যাপনের তাগিদ দেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশনের মাধ্যমে পাহাড়ের সংস্কৃতি তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা তাঁদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন।

বর্ণিল এই শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। চার দিনব্যাপী এই আয়োজনে মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলা অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে স্কুল ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে

আপডেট সময় : ১০:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬